ইচ্ছেরা মাতাল ঘরোয়া

শূন্যে ফেলি পা, তুমি বলছ দিব্যলোক

হাতরে খুজি জানলা, তুমি বলছ এই নাও ঠিকানা।

আমি শুধুই নীরব থাকি হলুদ ঘোরে

বেকার ছেলের হয়ে হাত ঘড়ি, অন্ধ মেয়ের আয়না।

ফুলের নিঃশ্বাস ঈষদুষ্ণ দক্ষিণেরর কাছে,

কাদার খাঁড়ি ধূলোয় উড়ে, রুমালে মুছি চোখ-

ওষ্ঠতটে যুগল ঢালু, অবিচল চুম্বনে আস্থা,

তুমি বলছ- সমূদ্র সমষ্টি কানামাছি খেলা হোক!

আঙ্গুল ছুয়ে আঙ্গুল নাড়ি,

তুমি দিচ্ছ সদাই হাতপ্রণামী।

আমি, হাত রেখার আকাবাকা ভাজে ভাগ্য খুঁজি –

তুমি বলছ সাদরে এসে এই তো আমি!

আমার হাতে কাজল ধুলোমাটি,

আগামীর মৃত্যু রোগে আছি গন্ধ জলে পিচ্ছিল সুখে,

তুমি বলছ অনিচ্ছায়ো ভালোবাসা হয়!

কে আছো টেনে নাও বুকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top