পাখির ডানার নিচে
এ কোন গন্ধ নারীর
নড়ার আগেই পাখি
কাঁপে ভেতর, বাড়ির
হাড়ের রিডল খুলে
নাচে মাংস ও মদ
বোধের ভূগোল ঘুরে
এমন গন্ধ প্রকট
মাঝে উধাও বিহগ
লাগে ভ্রমের মত
ঝরে পাপড়ি চোখের
দেহের পত্র যত
না, সে ফিরল শেষে
আবার গন্ধে চেনা
পাখি পাখিই ফিরে
নারীর নাম আসে না
