সম্পাদকীয়

পঞ্চাশে পা রাখলো বাংলাদেশ। স্বপ্নের সামিয়ানা আকাশের উচ্চতায়। পেছনে রক্ত-নদী, বন আর বন্ধুর পথ। চোখে তার নতুন দৃষ্টি। নতুন দৃষ্টিভঙ্গি। প্রাণ ভরে শ্বাস নিতে চায় সে এখন। She needs to breath !
তাকে আমরা শোনাতে চাই সাহিত্যের কথা, সংস্কৃতির কথা। সেই কথা নতুন না হলে চলে ?

বিদ্বেষ নয় ভালবাসা। কম কম বারণ আর বেশি বেশি ধারণ- এই আমাদের নতুন পথের গান। প্রবীণের প্রজ্ঞার মতোই নবীনের স্বচ্ছ দৃষ্টি চাই। নতুন পৃথিবীর জন্য চাই নতুন প্রাণের চাষ।

সৌন্ধর্যের দায় আছে দৃষ্টির প্রতি। হৃদয়ের প্রতি আছে ভালবাসার দায়। তেমনি অক্ষর চর্চারও দায় আছে মানুষের প্রতি, সমাজের প্রতি। আর তা হলো আলো আর দূষণ মুক্ত গতির অন্বেষা।
দায়িত্বহীন কোন কিছু- সে আর যাই হোক নান্দনিকতা নয়; তাই শিল্পও নয়।

প্রাণ প্রাচুর্য আর ভালবাসার এক নতুন পৃথিবীর প্রত্যাশা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

 

 

 

 

 

 

Scroll to Top