স্বাধীনতা তুমি স্বাধীন হও

স্বাধীনতা তুমি স্বাধীন হবে
এই আশায় কেটে গেছে কতো যৌবন
তবুও বার্ধক্যে তুমি স্বাধীন হও
আমার স্বাধীনতা তুমি স্বাধীন হও।

এই ভূ-খন্ডের সপ্নীল আকাশে
যে আগ্রাসী প্রেসক্রিপ্সন
তার হুকুমে ঔষধ খাওয়ার স্বাধীনতা
কিম্বা গৌণ সংস্কৃতির নামে তারুণ্যের মগজে উদভ্রান্তিক ধোলাই
আমি মানতে পারিনা মানতে চাইনা
আমাকে স্বাধীনও করে না
স্বাধীনতা আমার প্রজন্মের স্বাধীনতা
তুমি স্বাধীন হও।

সবুজের বুকে লাল তোমার আমার লালিত্য চেতনা
মিছিল হবে বিশ্বময় বাংলাদেশ,বাংলাদেশ!
এই নাও আমার দেশের স্বাধীন পতাকা
হাতে হাতে ছড়ানো স্বপ্নময় বিশ্বাস
পতাকার মতো স্বাধীন হও স্বাধীনতা।

স্বাধীনতা তুমি স্বাধীন না হলে
আমি যুদ্ধে যাবো, সাহসী মানুষ হবো
ভূ-খন্ডের আকাশে সিমান্ত ঈগল যেমন ঠিক তেমন
যদি তুমি স্বাধীন হও আমিও স্বাধীন হবো
বারবার স্বাধীন হওয়ার জন্য এ স্বাধীনতা
বারবার স্বাধীন হওয়ার জন্য এ স্বাধীনতা

স্বাধীনতা তুমি আবার নতুন করে স্বাধীন হও
স্বাধীনতা তুমি আবার নতুন করে স্বাধীন হও৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top