এই দীঘিটা তোমার খুব প্রিয় ছিল।
এই দীঘির জলে পা ডুবিয়ে,
তুমি কাটিয়েছ কত বেলা।
এর স্বচ্ছ জলে,
তুমি আকাশের ছায়া দেখতে।
এই দীঘির জলে তুমি নৌকো ভাসাতে –
কাগজের নৌকো।
এর বাঁধানো ঘাটটাতে বসে
তুমি কাটিয়েছ কত নিঃসঙ্গ দুপুর।
কত বিষণ্ণ সময় কেটেছে এই দীঘির সাথে।
এত ভালবাসতে তুমি দীঘিটাকে।
অথচ শুধু সাঁতার জান না বলে,
এই দীঘির জলেই তোমার লাশ ভাসল।
জীবনে যা সবচেয়ে প্রিয়,
তারই কাছে জীবনের পরাজয়।

হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা !